নতুন ৪ মডেলের পাওয়ার সাপ্লাই ইউনিট বাজারে

আপডেট : ২১ আগস্ট ২০২১, ২০:৩৫

দেশের প্রযুক্তিপণ্যের বাজারে একের পর এক চমক নিয়ে আসছে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। বাংলাদেশে নিজস্ব কারখানায় বিভিন্ন ডিজিটাল ডিভাইস ও এক্সেসরিজ তৈরি এবং বাজারজাত করছে ওয়ালটন। এরই ধারাবাহিকতায় এবার ৪ মডেলের পাওয়ার সাপ্লাই ইউনিট বা পিএসইউ বাজারে ছাড়লো ওয়ালটন। কম্পিউটার বা ডেস্কটপ পিসির অন্যতম গুরুত্বপূর্ণ এ যন্ত্রাংশে রয়েছে অত্যাধুনিক সব ফিচার। যার মধ্যে একটি মডেলের রয়েছে ৮০ প্লাস গোল্ড সার্টিফাইড এফিশিয়েন্সি এবং আরজিবি। ওয়ালটন ক্রেতাদের চাহিদা বিবেচনায় তারা ৪ মডেলের পিএসইউ বাজারে ছেড়েছে। ওয়ালটনের পাওয়ার ডিভাইস ব্র্যান্ড ‘আর্ক’ এর প্যাকেজিং-এ নিজস্ব কারখানায় তৈরি পাওয়ার সাপ্লাই ইউনিটগুলো ইতোমধ্যে দেশের সর্বত্র পাওয়া যাচ্ছে। পাশাপাশি ঘরে বসে ওয়ালটনের নিজস্ব অনলাইন শপ ই প্লাজা (https://eplaza.waltonbd.com/) থেকে ডিজিটাল ডিভাইসসহ ওয়ালটনের সব ধরনের পণ্য কিনতে পারছেন গ্রাহক। মডেলভেদে ওয়ালটন পাওয়ার সাপ্লাই ইউনিটে ২ বছরের ওয়ারেন্টি পাচ্ছেন গ্রাহকরা।