তা র কা ব চ ন

আপডেট : ২১ আগস্ট ২০২১, ২০:৩৬

নায়করাজ রাজ্জাক ছিলেন আমার মাথার ওপর সুবিশাল আকাশ। ছায়ায় ও মায়ায় আগলে রেখে ভালোবাসা ও পরামর্শ দিতেন। অনেক দিন দেখা না হলেও কীভাবে যেন বুঝে যেতেন কিসের মধ্যে আছি, এটাই বুঝি আত্মার সম্পর্ক! দেশের চলচ্চিত্রশিল্পের কয়েক প্রজন্মের কাছে তিনি আইকনিক অধ্যায়। তিনি তার অভিনয় দিয়ে দর্শকদের বাংলা সিনেমামুখী করেছিলেন। নিজেই তৈরি করেছিলেন এক স্বতন্ত্র অবস্থান। তাই কোটি বাঙালির হূদয়ে আজও তিনি বেঁচে আছেন। যত দিন বাংলাদেশ থাকবে, বাংলাদেশের সিনেমা থাকবে, ততদিনই তিনি আমাদের সবার হূদয়ে অহঙ্কার হয়ে থাকবেন।

 

নায়করাজ রাজ্জাকের মৃত্যুবার্ষিকীতে শাকিব খান-এর ফেসবুক স্ট্যাটাস