বাগদান সেরেই প্রাক্তন প্রেমিকের সঙ্গে বিদেশ পাড়ি!

আপডেট : ২১ আগস্ট ২০২১, ২০:৩৬

 বিনোদন ডেস্ক

 

এর আগে একাধিকবার প্রেম-বিয়ে নিয়ে খবরের শিরোনামে এসেছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। প্রথমে সালমান খানের সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। দীর্ঘদিন প্রেমের পর খবর প্রকাশিত হয়, বিয়ে করেছেন সালমান-ক্যাটরিনা। পরে অবশ্য খবরটি গঞ্জনে রূপ নেয়। পরিণয়ের আগেই ভেঙে যায় তাদের মধুর সম্পর্ক। এরপর কিছুদিন একা থাকলেও রণবীর কাপুরের সঙ্গে নতুন করে সম্পর্কে জড়ান ক্যাটরিনা। এমনকি দু’জন একসঙ্গে বসবাসও শুরু করেন। সে সময় ভারতীয় গণমাধ্যমগুলো দাবি করে বিয়ের পিঁড়িতে বসেছেন রণবীর-ক্যাট। কিন্তু রণবীরের বাবা-মায়ের কারণে তাদের স্বপ্ন আবারো ভেস্তে যায়। তারা নিজ নিজ কাছে মনোযোগ দিলেও এ নিয়ে বারবার শিরোনামে আসেন তারা। পরবর্তীতে একটি অনুষ্ঠানে ভিকি কৌশল ক্যাটরিনাকে বিয়ের প্রস্তাব দেন। ভিকি ফান করে সেই প্রস্তাব দিলেও কিছুদিনের মাঝেই সেটা প্রেমে রূপ নেয়। শুরুতে বিষয়টি অন্যান্য তারকাদের মতো গুঞ্জন বলে এড়িয়ে গেলেও কারো বোঝা বাকি থাকে না যে, চুটিয়ে প্রেম করছেন তারা। বিভিন্ন সময় একসঙ্গে পার্টিতে অংশগ্রহণ থেকে শুরু করে ডিনার, ডেটিং তাদের সম্পর্কের বিষয়টি নিশ্চত করে। ক’দিন আগেও একটি সিনেমার প্রিমিয়ারে একসঙ্গে হাজির হন তারা। যদিও সেদিন তারা একে অপরকে এড়িয়ে চলেন। এ নিয়ে নানা নেতিবাচক সংবাদ প্রকাশিত হয়। অনেকেই মন্তব্য করেন, ক্যাট-ভিকির প্রেমের যবনিকা হতে যাচ্ছে। তবে এবার সেই আলোচনা-সমালোচনাকে পেছনে ফেলে গোপনে বাগদান সারলেন এই জুটি! এমনটাই দাবি করেছে ভারতীয় একাধিক গণমাধ্যম। শুধু তাই নয়, বাগদানের বেশকিছু ছবিও প্রমাণ হিসেবে তারা সামনে এনেছে। তাদের বাগদানে খবরে মুহূর্তেই সরগরম হয় নেটদুনিয়া। তবে ক্যাটরিনা ভক্তরা শুভেচ্ছা জানালেও অনেকে রটনা হিসেবে বিষয়টিকে উড়িয়ে দিয়েছেন। আদৌ তারা বাগদান সেরেছেন কি-না এ নিয়ে ভিকি বা ক্যাট কোনো মন্তব্য করেননি। তবে ক্যাটরিনার এক ঘনিষ্ঠ সূত্র জানায়, এমন কোনো ঘটনা ঘটেনি। ভিকি-ক্যাটরিনার কোনো বাগদান হয়নি। আপাতত ‘টাইগার থ্রি’ সিনেমার প্রস্তুতি নিয়ে ব্যস্ত রয়েছেন ক্যাট। এদিকে বাগদানের পরই সালমান খানের সঙ্গে টাইগার থ্রি’র শুটিং করতে রাশিয়া পাড়ি জমিয়েছেন এই অভিনেত্রী। নতুন প্রেমিকের সঙ্গে বাগদান সেরে পুরনো প্রেমিকের সঙ্গে বিদেশ পাড়ি জমানো নিয়ে এরইমধ্যে জল্পনা চলছে। অনেকেই সালমানকে নিয়ে শঙ্কা প্রকাশ করছেন নেটদুনিয়ায়। এবার দেখার বিষয় ঘটনাটি কোনদিকে মোড় নেয়!