এসবিএসি ব্যাংকের নতুন এএমডি

আপডেট : ২১ আগস্ট ২০২১, ২০:৪২

সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে এম শামসুল আরেফিন সম্প্রতি যোগদান করেছেন। তিনি এর আগে এনসিসি ব্যাংকে উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। শামসুল আরেফিন ১৯৯৪ সালে ইস্টার্ন ব্যাংকে প্রবেশনারী অফিসার হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। —প্রেস বিজ্ঞপ্তি