ক্যাপসন নিউজ

আপডেট : ২১ আগস্ট ২০২১, ২০:৪৩

 

 

দেশের বাজারে এবার যাত্রা শুরু করল ফাস্ট ফুডের নতুন রিটেইল চেইনশপ ‘ফ্রাই বাকেট’। ফাস্ট ফুড ব্র্যান্ডটি এনেছে প্রাণ গ্রুপ। সম্প্রতি ফ্রাই বাকেটের প্রথম শোরুমটি চালু করা হয় রাজধানীর ধানমন্ডির সাতমসজিদ রোডের নিলু স্কয়ারে। শোরুমটি উদ্বোধন করেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা

০০০

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সিলেট জোনের ‘ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ পরিপালন’ শীর্ষক ওয়েবিনার সম্প্রতি অনুষ্ঠিত হয়। ব্যাংকের ডাইরেক্টর মো. কামরুল হাসান এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের এএমডি মুহাম্মদ কায়সার আলী

০০০

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও ‘জাতীয় শোক দিবস ২০২১’ উপলক্ষ্যে ওয়ান ব্যাংক লিমিটেড বিভিন্ন কর্মসূচি পালন করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের ওপরে ভার্চুয়াল আলোচনাসভার আয়োজন করা হয়। পাশাপাশি ব্যাংক বৃক্ষ রোপণ কর্মসূচিও বাস্তবায়ন করে