ইত্তেফাক রিপোর্ট
বিদায়ি সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৪৩টির বা ৩৭ দশমিক ৮৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। সপ্তাহটিতে অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আগের সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন শেষে অ্যাপোলো ইস্পাতের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৪ দশমিক ৭০ টাকা। আর বিদায়ি সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৩ দশমিক ৩০ টাকা। অর্থাত্, সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর ১ দশমিক ৪০ টাকা কমেছে। ডিএসইতে সাপ্তাহিক টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সোনালী পেপারের ৯ দশমিক ৪৯ শতাংশ, এমবি ফার্মার ৮ দশমিক ৪৪ শতাংশ, মিথুন নিটিংয়ের ৮ দশমিক ৩৩ শতাংশ, বেঙ্গল উইন্ডসোরের ৭ দশমিক ৬৪ শতাংশ, ফরচুন সুজের ৭ দশমিক ৪৭ শতাংশ, উসমানিয়া গ্লাসের ৬ দশমিক ৯৮ শতাংশ, জেমিনি সি ফুডের ৬ দশমিক ২৫ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ৫ দশমিক ৯৯ শতাংশ এবং গোল্ডেন হার্ভেস্টের শেয়ারদর ৫ দশমিক ৮৮ শতাংশ কমেছে।
