জগন্নাথগঞ্জ ঘাটে বিক্রি হলো পাখনাওয়ালা মাছ!

আপডেট : ২১ আগস্ট ২০২১, ২১:০৩

জামালপুর প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ীর জগন্নাথগঞ্জ ঘাটে ৪৬ কেজি ওজনের বিশাল আকৃতির সামুদ্রিক পাখনাওয়ালা মাছ বিক্রি হয়েছে। শুক্রবার মাছ ব্যবসায়ী সুরুজ হাওয়ালদার মাছটি উপজেলার জগন্নাথগঞ্জ ঘাটে বিক্রির জন্য নিয়ে আসেন। পরে স্থানীয়রা তার কাছ থেকে ৫০০ টাকা কেজি দরে ৪৬ কেজি ওজনের মাছটি ২৩ হাজার টাকায় কিনে নেন। সুরুজ হাওয়ালদার বলেন, শুক্রবার ভোরে সিরাজগঞ্জের যমুনা নদীতে জেলেদের জালে মাছটি ধরা পড়ে। সেখান থেকে তিনি কিনে এনেছেন। উপজেলা সিনিয়র মত্স্য কর্মকর্তা শুপতা ভট্টাচার্য বলেন, ‘মাছটি দেখিনি, তবে বর্ণনায় বোঝা যাচ্ছে সামুদ্রিক মাছ। হয়তো স্রোতের কারণে মিঠা পানিতে চলে এসেছে।