মনোহরদীতে রোপা আমন চাষ

আপডেট : ২১ আগস্ট ২০২১, ২১:০৪

মনোহরদী (নরসিংদী) সংবাদদাতা

মনোহরদীতে রোপা আমনে পূর্ণ হয়ে উঠেছে কৃষকের মাঠ। শ্রাবণ মাস জুড়ে বৃষ্টি কম হওয়ায় উপজেলা জুড়ে কৃষকরা তাদের উঁচু-নিচু সব ধরনের ধানের জমিতে এবার রোপা আমনের চাষ করেছেন। মাঠ ঘুরে দেখা গেছে, ব্রি ৪৯, ৭৫, ৮০ ও ৮৭ উফশী জাতের ধান বেশি চাষ করেছেন কৃষকরা। উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার জানান, মনোহরদীতে এবার ১০ হাজার ৫০০ হেক্টর জমিতে রোপা আমনের চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ বছর আমন ধান উত্পাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৩ হাজার ৬০০ টন। প্রাকৃতিক দুর্যোগ না থাকলে লক্ষ্যমাত্রা অর্জিত হবে।