বাগমারা (রাজশাহী) সংবাদদাতা
উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের সবসার দীঘিরপাড় এলাকায় ড্রাগন ফল চাষ হচ্ছে। ঐ এলাকার বীজ ব্যবসায়ী জহুরুল হক মামুন প্রায় পাঁচ বিঘা জমিতে শুরু করেন এ ফল চাষ। বর্তমানে তার বাগানে ফল আসা শুরু হয়েছে। ইতিমধ্যে তিনি ২১৫ কেজি ড্রাগন ফল বিক্রি করেছেন। মামুন জানান, তিনি এলাকার শিক্ষিত বেকার যুবসমাজকে উত্সাহিত ও উজ্জীবিত করার জন্যই ব্যতিক্রমী এই ফলের চাষ শুরু করেছেন। তিনি নাটোর কৃষি খামার থেকে বীজ সংগ্রহ ও চাষ পদ্ধতি বিষয়ে ধারণা নেন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাজিবুর রহমান জানান, ড্রাগন চাষ করে মামুন লাভবান হওয়ায় অনেকেই এখন ড্রাগন চাষে আগ্রহী।
