ভাঙ্গুড়া ডাকঘরের জীর্ণদশা

আপডেট : ২১ আগস্ট ২০২১, ২১:০৬

ভাঙ্গুড়া (পাবনা) সংবাদদাতা

ভাঙ্গুড়া উপজেলা ডাকঘরটি জরাজীর্ণ হয়ে পড়েছে। সংস্কারের অভাবে নষ্ট হচ্ছে এর মূল্যবান আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথি। ১৯৮৫ সালে ডাকঘরটি নির্মাণের পর আর সংস্কার হয়নি। গ্রাহক নুরুল ইসলাম বলেন, ডাকঘরটির অবস্থা খুবই করুণ। এর দরজা-জানালা খসে পড়ছে। পোস্ট মাস্টার নাহিদা সুলতানা বলেন, দীর্ঘদিন সংস্কার না করায় ইতিমধ্যে পোস্ট মাস্টারের বাসা পরিত্যক্ত হয়ে গেছে। অফিসের স্ট্রং রুম, টয়লেট ও পোস্ট মাস্টারের অফিস কক্ষটিও ব্যবহারের অনুপযোগী। এছাড়া স্ট্রং রুমে টাকা রাখতে না পারায় দৈনিক ব্যাংকে দৌড়াতে হয়। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েও কোনো ফল পাওয়া যায়নি বলে জানান তিনি।