রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা
রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই প্রথম একজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। শুক্রবার দুপুরে রক্ত পরীক্ষা করে ঐ ব্যক্তির ডেঙ্গু শনাক্ত হয়। আক্রান্ত ব্যক্তির নাম রিয়াদ হোসেন (২৫)। তিনি পৌর শহরের দেনায়েতপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিত্সা দেওয়া হচ্ছে। শুক্রবার রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে পরীক্ষা করে শনাক্ত হওয়ার পরই সদর হাসপাতালে পাঠানো হয়। রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সের (আরএমও) ডা. বাহারুল আলম বলেন, ডেঙ্গু রোগীকে বিশেষ নজরে রাখা হয়েছে। তাকে জেলা সদর হাসপাতালে প্রয়োজনীয় চিকিত্সা দেওয়া হচ্ছে। তবে মনে হচ্ছে, রিয়াদ এই ডেঙ্গু জ্বর ঢাকা থেকেই নিয়ে আসছে।
