স্টাফ রিপোর্টার, রাজশাহী
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে আরো ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ছয় জন করোনা পজিটিভ এবং করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরো ছয় জন। বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় কোভিড ইউনিটে তাদের মৃত্যু হয় বলে জানিয়েছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।
তিনি জানান, মৃতদের মধ্যে রাজশাহীর পাঁচ জন, চাঁপাইনবাবগঞ্জের দুই জন, নাটোরের দুই জন, নওগাঁর একজন ও পাবনার একজন। এদের মধ্যে ৯ জন পুরুষ ও তিন জন নারী।
শামীম ইয়াজদানী আরো জানান, গত ২৪ ঘণ্টায় কোভিড ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছে ২০ জন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩১ জন। শুক্রবার সকাল ৬টা পর্যন্ত কোভিড ইউনিটে রোগী ভর্তি আছেন ২৩৬ জন। এদের মধ্যে আইসিইউতে রয়েছে ১৯ জন।
