খুলনা বিভাগে করোনায় মৃত্যু ২৯০০ ছাড়াল

আপডেট : ২১ আগস্ট ২০২১, ২১:০৭

খুলনা অফিস

খুলনা বিভাগে মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২ হাজার ৯০০ ছাড়িয়েছে। করোনা সংক্রমণের শুরু থেকে শনিবার পর্যন্ত বিভাগের ১০ জেলায় আক্রান্ত হয়ে ২ হাজার ৯০৩ জনের মৃত্যু হয়েছে। এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে খুলনা বিভাগে আরো ১৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ২১১ জনের। শনিবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে গত শুক্রবার খুলনা বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়। একই সময়ে করোনা শনাক্ত হয়েছিল ৩৯৬ জনের। খুলনা বিভাগে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ।