কবরস্থান ভাঙনের সম্মুখীন

আপডেট : ২১ আগস্ট ২০২১, ২১:১৬

দীর্ঘদিনের পুরনো আমাদের পারিবারিক ও সামাজিক কবরস্থান ভাঙন এবং নদীগর্ভে বিলীন হওয়ার সম্মুখীন। কবরস্থানটি জনগুরুত্বপূর্ণ ঝোপনা-মুশুদ্দি বৈরান নদীর পাশে। ইতিমধ্যে কবরস্থানের পশ্চিম পাশের দেয়ালে ভাঙন ধরেছে। ঐ কবরস্থানের পাশে রয়েছে আরো দু-তিনটি কবরস্থান। উল্লিখিত কবরস্থানগুলোও ভেঙে যাচ্ছে এবং এখনই রক্ষার ব্যবস্থা করা না হলে অচিরেই বৈরান নদীর গর্ভে বিলীন হয়ে যাবে। কবরস্থানগুলো রক্ষায় জরুরি ব্যবস্থা নেওয়া উচিত। এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

এম এ হামিদ খান

সহকারী অধ্যাপক, ইংরেজি বিভাগ,

ধনবাড়ী সরকারি কলেজ, টাঙ্গাইল