সাটুরিয়ায় যুবলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

আপডেট : ২১ আগস্ট ২০২১, ২১:২৭

সাটুরিয়া (মানিকগঞ্জ) সংবাদদাতা

মানিকগঞ্জে সাটুরিয়া উপজেলা যুবলীগের উদ্যোগে মানিকগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সভাপতি রাহাত মালেক শুভ্রর সার্বিক সহযোগিতায় জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সাটুরিয়া বাসস্ট্যান্ডে উপজেলা যুবলীগ নেতা মো. তানভীর হোসেন খান মহিদের সভাপতিত্বে ও জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মনজুরুল ইসলাম মঞ্জুর সঞ্চালনায় আয়োজিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি মো. আনোয়ার হোসেন খান জ্যোতি, ধানকোড়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম আব্দুল রউফ, সাটুরিয়া সদর চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন পিন্টু, দিঘলিয়া ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান, বরাইদ ইউপি চেয়ারম্যান হারুন আর রশিদ, দিঘলিয়া ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম হোসেন প্রমুখ।