কালিয়াকৈরে ২০ কোটি টাকার বনের জমি উদ্ধার

আপডেট : ২১ আগস্ট ২০২১, ২১:২৭

কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা

গাজীপুরের কালিয়াকৈরে ২০ কোটি টাকা মূল্যের বনের জমি উদ্ধার করেছে বন বিভাগ। শুক্রবার সকালে উপজেলার বক্তারপুর এলাকায় রয়েল গ্রিন কারখানার মালিকের দখল থেকে ঐ জমি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বনের জমিতে সামাজিক বনায়নের জন্য চারা রোপণ করা হয়েছে। বন বিভাগ সূত্রে জানা যায়, রয়েল গ্রিন কারখানার মালিক উপজেলার কালিয়াকৈর রেঞ্জের অধীন চন্দ্রা বিটের বক্তারপুর এলাকায় ৪০০ শতাংশ বন বিভাগের সরকারি  জমি জবরদখল করে দীর্ঘদিন যাবত্ ভোগদখল করে আসছেন। বিভাগীয় বন কর্মকর্তা মো. ইউছুপের নির্দেশে ও সহকারী বন সংরক্ষক ফাহিম মাসুদের পৃষ্ঠপোষকতায় কালিয়াকৈর রেঞ্জের অধীন চন্দ্রা বিট কর্মকর্তা শরিফ উর রহমান খান চৌধুরীর নেতৃত্বে শুক্রবার সকালে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।