শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা
গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক ৪ মাস ১৬ দিন বন্ধ থাকার পর খুলে দেওয়া হলো। শুক্রবার সকালে পার্কটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তবিবুর রহমান বলেন, মহামারি করোনার কারণে চলতি বছরের ৩ এপ্রিল থেকে পার্কটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসায় ২০ আগস্ট থেকে পার্কটি আবারও খুলে দেওয়া হয়েছে।
