বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের ধোড়া পূর্বপাড়া গ্রামে শুক্রবার দুপুরের পারিবারিক পুকুরে মাছ ধরতে গেলে দুই ভাইয়ের বিবাদ বাধে। বিবাদ ঠেকাতে এগিয়ে আসেন পিতা। সেটিই কাল হলো আব্দুস সাত্তার মোল্লার (৬৫)। বড় ছেলের লাঠিপেটা ও কিল-ঘুসিতে মারা গেলেন তিনি।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে সাত্তার মোল্লার পুকুরে ছোট ছেলে জহুরুল মাছ ধরতে নামে। এ নিয়ে বড় ছেলে জয়নালের সঙ্গে বাক-বিতণ্ডার এক পর্যায়ে ছোট ভাই জহুরুলকে এলোপাথাড়ি ভাবে মারপিট করতে থাকে।
এ সময় তাদের পিতা বড় ছেলেকে বাধা দিতে গেলে জয়নাল ও তার স্ত্রী আঙ্গুরা বেগমের কিল-ঘুসি ও লাঠির আঘাতে ঘটনা স্থলে মারা যান পিতা আব্দুস সাত্তার মোল্লা।
আরো পড়ুন: রাকসু নির্বাচন: ৭ দফা দাবি ছাত্র ফেডারেশনের
গাবতলী মডেল থানার সিনিয়র সহকারি পুলিশ সুপার তাপস কুমার পাল ও ওসি সেলিম হোসেন সংবাদ পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে স্থলে যান। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
গাবতলী থানার অফিসার ইনচার্জ সেলিম হোসেন বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/অনি
