নারী এশিয়ান কাপে বাংলাদেশের কঠিন প্রতিপক্ষ

আপডেট : ২১ আগস্ট ২০২১, ২১:৪৭

এশিয়ান কাপের নারী বাছাইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ জর্ডান এবং ইরান। খেলা হবে নিরপেক্ষ ভেন্যু উজবেকিস্তানের তাসখন্দ, বুনিয়াদকর স্টেডিয়ামে। বাংলাদেশ খেলবে ‘জি’ গ্রুপে। তিনটি দল আছে এখানে। বাংলাদেশ, জর্ডান এবং ইরান। বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশই শক্তিশালী। বাংলাদেশের সম্ভাবনা কম। কারণ গ্রুপ চ্যাম্পিয়ন দল পরবর্তী রাউন্ডে উঠবে। আগামী ১৯ সেপ্টেম্বর জর্ডানের বিপক্ষে এবং ২২ সেপ্টেম্বর ইরানের বিপক্ষে বাংলাদেশের খেলা। উজবেকিস্তান যাওয়ার আগে বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দল নেপালের যেত পারে। সেখানে প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নিতে চান ফুটবলাররা। আলোচনা চলছে নেপালের ম্যাচ নিয়ে। বিষয়টি এরই মধ্যে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন বাফুফের নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরন।