রাজধানীর মুগদা ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া খান রাজা ও এলাকার বিশিষ্ট ব্যক্তিদের উদ্যোগে অসহায় ও গরিবদের মধ্যে খাদ্য বিতরণ করা হয়েছে। ২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে এবং আত্মার শান্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। গোলাম কিবরিয়া খান রাজা ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস থেকে শুরু করে প্রতিদিন অসহায় ও গরিবদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করছেন। উক্ত খাদ্য ও তবারক বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ, যুবলীগের সাবেক সভাপতি মহিউদ্দিন স্বপন, জেবিন আক্তার, রেজাউল হক শাহীন, মো. আরিফ হোসেন, ছিদ্দিক খান, আবুল কালাম, চম্পা ইসলাম প্রমুখ। —প্রেস বিজ্ঞপ্তি
