ইত্তেফাক রিপোর্ট
রাজধানীর বিভিন্ন এলাকা থেকে প্রায় আধাকেজি মেথামফিটামিন মাদক ‘আইস’ বা ক্রিস্টাল মেথ এবং ৫ হাজার ইয়াবাসহ ১০ জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেফতারকৃতদের মধ্যে দুই জন নারীও রয়েছেন। গ্রেফতারকৃতরা হচ্ছেন রুবায়াত, রোহিত হোসেন, মাসুম হান্নান, আমানুল্লাহ, মোহাইমিনুল ইসলাম ইভান, মুসা উইল বাবর, সৈয়দা আনিকা জামান ওরফে অর্পিতা জামান, লায়লা আফরোজ প্রিয়া, তানজিম আলী শাহ এবং হাসিবুল ইসলাম। গতকাল শনিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত মহাপরিচালক ফজলুর রহমান বলেন, এরা মাদক ব্যবসার একটি বড় সিন্ডিকেট।
