টিকা নিয়েও করোনা আক্রান্ত জেসি জ্যাকসন 

আপডেট : ২২ আগস্ট ২০২১, ১৪:১৯

করোনা আক্রান্ত হয়ে মার্কিন অধিকার কর্মী রেভারেন্ড জেসি জ্যাকসন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরের জানুয়ারিতে তিনি করোনার টিকা নিয়েছিলেন।  

রেভারেন্ডের রেইনবো পিইউএসএইচ কোয়ালিশন সংস্থার এক বিবৃতিতে শনিবার এক খবর জানিয়ে বলা হয়, জ্যাকসন (৭৯) এবং তার স্ত্রী জেকুলিন জ্যাকসন (৭৭) সিকাগোর নর্থওয়েস্টার্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। দুজনই ডাক্তারদের পর্যবেক্ষণে রয়েছেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। 

৬০-র দশক থেকেই আমেরিকান সিভিল রাইটস আন্দোলনে নেতৃত্ব দিয়ে আসছেন জ্যাকসন। তিনি মার্টিন লুথার কিংয়ের সঙ্গে সমাবেশ করেছেন এবং অর্থ উত্তোলনে সহায়তা করেছেন। বিশিষ্ট আফ্রিকান আমেরিকান হিসেবে তিনি ৮০-র দশকে মার্কিন নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির মনোনয়নের জন্য দুবার ব্যর্থ উদ্যোগ নিয়েছিলেন।  

Reverend Jesse Jackson, dozens others arrested in Phoenix march | Arizona  Politics | azfamily.com

চলতি বছরের জানুয়ারিতে তিনি করোনা রোধী টিকা নিয়েছিলেন। এ সময় টিকা গ্রহণে দ্বিধান্বিত কালো আমেরিকানদের প্রতি তিনি টিকা নেওয়ার আহ্বান জানান। এদিকে ২০১৭ সালে জ্যাকসন ঘোষণা দিয়েছিলেন, তিনি পারকিনসন রোগে ভুগছেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সময় তিনি আফ্রিকায় আমেরিকান দূত হিসেবে দায়িত্ব পালন করেন। জুলাই মাসে ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো দেশটির সর্ব্বোচ্চ সম্মাননা লিজিয়ন অব অনারে ভূষিত করেন। 

ইত্তেফাক/জেডএইচডি