নওরিন রাইসা স্পন্দন, শিক্ষার্থী
শাহ্ গরীবুল্লাহ্ মাধ্যমিক বালিকা বিদ্যালয়
১০. ম্যান্ডেলিফের সংশোধিত পর্যায় সূত্রটি কী?
উত্তর:মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলি তাদের পারমাণবিক সংখ্যা অনুযায়ী পর্যায়ক্রমে আবর্তিত হয়।
১১. শ্রেণি কাকে বলে?
উত্তর:পর্যায় সারণির খাড়া কলামগুলোকে শ্রেণি বলে।
১২. ধাতু কী?
উত্তর:যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় তাদেরকে ধাতু বলে।
১৩. অধাতু কী?
উত্তর:যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয় তাদেরকে অধাতু বলে।
১৪. ধাতব ধর্ম কাকে বলে?
উত্তর:ধাতুর ইলেকট্রন ত্যাগের ধর্মকে ধাতব ধর্ম বলে।
১৫. অধাতব ধর্ম কী?
উত্তর:অধাতুসমূহের ইলেকট্রন গ্রহণের ধর্মকে অধাতব ধর্ম বলে।
১৬. অভিজাত ধাতু কাকে বলে?
উত্তর:তুলনামূলকভাবে কম সক্রিয় ধাতু যেমন সোনা, রূপা ইত্যাদিকে অভিজাত ধাতু বলে।
১৭. অপধাতু কাকে বলে?
উত্তর:যে সকল মৌল কোনো কোনো সময় ইলেকট্রন ত্যাগ করে এবং কোনো কোনো সময় ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে অপধাতু বলে।
১৮. আয়ন কী?
উত্তর:চার্জযুক্ত পরমাণুকে আয়ন বলে।
১৯. ক্যাটায়ন কী?
উত্তর:ধনাত্মক চার্জযুক্ত পরমাণুকে ক্যাটায়ন বলে।
২০. মরিচা কী?
উত্তর:আর্দ্র ফেরিক অক্সাইডকে মরিচা বলা হয়।
২১. মোলারিটি কী?
উত্তর:নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যাকে দ্রবণের মোলারিটি বলে।
