অলোক কুমার মিস্ত্রী
সরকারি বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ পিরোজপুর।
প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের জীববিজ্ঞান প্রথমপত্রের চতুর্থ অধ্যায়ের অনুজীব-বিষয়ের ওপর সৃজনশীল প্রশ্নোওর উপস্থাপন করবো।
উদ্দীপক:
মুগ্ধ ঢাকা কলেজের একাদশ শ্রেণির ছাত্র। ফাইনাল পরীক্ষার পর সে তার বাবা-মার কাছে গ্রামের বাড়িতে বেড়াতে গেল। সেখানে সে বেশ কিছুদিন যাবত্ মাথাব্যথা, মাংসপেশি ব্যথা, হাড়ের ব্যথা, ক্ষুধা-মন্দা, বমি বমি ভাব এ জাতীয় সমস্যায় ভুগছে। তার বাবা দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করলেন।
(ক) ভিরয়েড কী ?
(খ) ভাইরাসের অসাড় বৈশিষ্ট্য তুলে ধরো।
(গ) মুগ্ধ’র যে ধরণের রোগ হয়েছে, তার কারণসহ ব্যাখ্যা দাও।
(ঘ) উক্ত রোগটির চিকিত্সা পদ্ধতি বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্নোত্তর ঃ
(ক) ভিরয়েড:ভিরয়েড হলো ক্ষুদ্র RNA দ্বারা গঠিত অতি আণুবীক্ষণিক জীবাণু, যা ভাইরাসের মতোই
বংশবিস্তার এবং জীবদেহে রোগ সৃষ্টি করতে সক্ষম।
(খ) ভাইরাসের অসাড় বৈশিষ্ট্য:
* ভাইরাস অকোষীয় ও জীবকোষের সাহায্য ছাড়া স্বাধীনভাবে প্রজননে অক্ষম।
* জীবকোষের বাইরে ভাইরাস রাসায়নিক কণার মতো নিষ্ক্রিয়।
* ভাইরাসের দৈহিক বৃদ্ধি ঘটে না।
(গ) উত্তর:মুগ্ধ’র ডেঙ্গু জ্বর হয়েছে। ডেঙ্গু একটি ভাইরাস জনিত মারাত্মক জ্বর রোগ। এ রোগ সৃষ্টিকারী রোগের নাম ফ্লাভি ভাইরাস। স্ত্রী এডিস মশা (Aedes aegypti) এই ভাইরাসের প্রাথমিক বাহক। তাই এ মশার কামড়ে ভাইরাস মানবদেহে সঞ্চারিত হয়। ভাইরাস প্রবেশের ৪-১০ দিন পর আক্রান্ত মশা তার বাকী জীবনে মানবদেহে এ ভাইরাসের সঞ্চারণ ঘটাতে পারে। সংক্রমিত মানুষ অবশ্য এ ভাইরাসের প্রধান বাহকও বটে। এর ফলে মানবদেহের মধ্যে এদের বৃদ্ধি ঘটে থাকে এবং অসংক্রমিত মশার জন্য ভাইরাসের উত্স হিসেবে কাজ করে থাকে।
(ঘ) উত্তর:মুগ্ধ’র রোগটি হলো ডেঙ্গু জ্বর। ডেঙ্গু জ্বরে রোগীতে অ্যাসপিরিন জাতীয় ওষুধ দিলে মারাত্মক পরিণতি দেখা দিতে পারে। তাই এ জাতীয় ওষুধ দেওয়া যাবে না।
* ব্যথা ও জ্বর কমানোর জন্য প্যারাসিটামল জাতীয় ওষুধ দিতে হবে।
* রক্তের সাম্যতা রক্ষার জন্য প্লাটিলেট ট্রান্সফিউশন এর প্রয়োজন পড়তে পারে।
* রোগীকে প্রচুর পানীয় খাবার যেমন- ফলের রস, পানি ও তরল খাবার দিতে হবে।
* রোগীকে যতটা সম্ভব দেরি না করে হাসপাতালের ইন্টেসিভ কেয়ার ইউনিটে ট্রান্সফার করতে হবে।
