গলাচিপায় অতিরিক্ত বৃষ্টিতে বীজতলা ক্ষতিগ্রস্ত

আপডেট : ২২ আগস্ট ২০২১, ২০:৪৬

গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা

গলাচিপায় গত কয়েক দিনের টানা বৃষ্টিতে নষ্ট হচ্ছে আমনের বীজতলা। এতে চারা সংকটে বিপাকে পড়েছেন কৃষকরা। তারা চারা সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় ছুটাছুটি করছেন। কোথাও চারা পেলেও তার দাম অনেক বেশি। স্থানীয় কৃষি অফিস জানায়, এ মৌসুমে ৩৩ হাজার ৫০০ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষক ফোরকান মিয়া জানান, অতিরিক্ত বৃষ্টিতে তার ৭০ শতক জমির বীজতলার অধিকাংশই নষ্ট হয়ে গেছে। উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার জানান, অতিরিক্ত বৃষ্টিপাতে উপজেলার ২ হাজার ৩৩৩ হেক্টর জমির বীজতলার মধ্যে ৫৭ দশমিক ৪৫ হেক্টর জমির বীজতলা সম্পূর্ণ পচে গেছে।