তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা
তাড়াশ-গুরুদাসপুর মৈত্রী সড়কের কম্পেশন টেস্ট না হওয়ায় সংস্কারকাজ বন্ধ রয়েছে। ফলে এ সড়ক দিয়ে চলাচলে লোকজনের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ তাড়াশ পশ্চিম ওয়াপদা বাঁধ থেকে দীঘিসগুনা বাজার পর্যন্ত সারে তিন কিলোমিটার সড়কের সংস্কার কাজ গত ৪ জুলাই শুরু করে। দীঘিসগুনা গ্রামের মির্জা সাব্বির ও ট্রাকচালক নাজেম আলী বলেন, খানাখন্দের কারণে এ সড়ক দিয়ে চলাচল কঠিন হয়ে পড়েছে। উপজেলা প্রকৌশলী মো. আবু সায়েদ বলেন, করোনা পরিস্থিতিতে কম্পেশন টেস্ট করতে দেরি হয়েছে। আশা করি, দ্রুত প্রক্রিয়া সম্পন্ন করে সংস্কার কাজ শুরু করা যাবে।
