নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
নবীনগরে ছয় ঘণ্টার ব্যবধানে করোনা আক্রান্ত স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়েছে। মৃতরা হলেন—নবীনগর পৌর এলাকার আলীয়াবাদ গ্রামের বাসিন্দা বাংলাদেশ সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার (অব.) মো. আবুল কাসেম (৮১) ও তার স্ত্রী খাদিজা বেগম (৭১)। শনিবার ভোর ৬টায় প্রথমে মারা যান মো. আবুল কাসেম। স্বজনরা দাফনের উদ্দেশ্যে তার লাশ নিয়ে গ্রামের বাড়ি নবীনগরে রওনা দেয়। পথিমধ্যে দুপুর ১২টায় খবর আসে স্ত্রী খাদিজা আক্তার মারা গেছেন।
মৃত দম্পতির সন্তান নবীনগর প্রেসক্লাবের সাবেক সদস্য আল মামুন বলেন, এক সপ্তাহ আগে বাবা-মা দুই জনই করোনা আক্রান্ত হয়ে ঢাকা সিএমএস হাসপাতালে ভর্তি ছিলেন। শনিবার ছয় ঘণ্টার ব্যবধানে দুই জনের মৃত্যু হয়।
