সিংড়া (নাটোর) সংবাদদাতা
সিংড়া উপজেলার চলনবিলে নৌকায় জুয়া খেলার সময় ১০ জনকে আটক করেছে পুলিশ। শনিবার বিকালে তাদের আটক করা হয়। আটক ১০ জুয়াড়িকে রবিবার দুপুরে কারাগারে পাঠিয়েছে আদালত। সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী জানান, জুয়া খেলার সময় তাদেরকে আটক করা হয়েছে। এসময় নগদ ১ লাখ ৭ হাজার ৯০০ টাকা জব্দ করা হয়। পরে মামলার মাধ্যমে আদালতে পাঠালে বিচারক তাদেরকে কারাগারে পাঠান।
