নীলফামারী প্রতিনিধি
নীলফামারীতে দুই কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার রাত সাড়ে ১০টায় শহরের বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, সদর উপজেলার টুপামারী ইউনিয়নের আকবর আলীর ছেলে ওমর ফারুক ও রমেশ দাসের ছেলে জাদব রায়। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আশরাফুল হক। তিনি জানান, এ ঘটনায় নীলফামারী থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। রবিবার সকালে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
