ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা
খুলনায় পুকুর থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার সকাল ৮টার দিকে পুলিশ ডুমুরিয়া উপজেলার রুদাঘরা ইউনিয়নের চহেড়া গ্রামের কচুরিপানাভর্তি পুকুর থেকে লাশ উদ্ধার করে।
রঘুনাথপুর তদন্তকেন্দ্রের দায়িত্বরত পুলিশের সহকারী পরিদর্শক (এসআই) জি এম এমদাদুল হক বলেন, লাশটিকে উপুড় অবস্থায় এলাকাবাসী কচুরিপানাভর্তি পুুকুরে ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। তার গায়ে কোনো আঘাতের চিহ্ন নেই। তবে আনুমানিক ৭২ ঘণ্টা আগে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় স্থানীয় থানায় মামলা করা হবে বলে জানান তিনি।
