তারাগঞ্জে ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ২২ আগস্ট ২০২১, ২০:৪৯

তারাগঞ্জ (রংপুর) সংবাদদাতা

তারাগঞ্জ থানার পুলিশ ঘনিরামপুর কোল্ড স্টোরেজের সামনের বাগানের আম গাছ থেকে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। রবিবার সকালে কেন্দু মিয়া (৪০) নামের ঐ ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। মৃত কেন্দু মিয়া তারাগঞ্জের কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর বাঙ্গালীপুর গ্রামের বছির উদ্দিনের ছেলে।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহম্মেদ জানান, কোনো অভিযোগ না থাকায় কেন্দু মিয়ার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।