বিনোদন রিপোর্ট
সংগীতশিল্পী ফাতিমা তুয যাহরা ঐশী নিয়মিত দর্শক-শ্রোতাদের গান উপহার দিয়ে যাচ্ছেন। ঈদের পর বেশ কয়েকটি নতুন গান নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। সেই ধারাবাহিকতায় গত ১৯ আগস্ট ‘মন নদী’ শিরোনামের একটি নতুন একটি গান প্রকাশ করেছেন ঐশী।
‘কি তরী ভাসাইলিরে/আমার মন নদীতে/ সুখের বৈঠা ছাড়া চলে না/হাওয়া বয় উল্টো হাওয়া বৈঠাও নাই সাথে/ ভুল করিলো মন পাগলে/আসল নকল চিনলো না/ তরী চলে না/’—এমন কথার গানটি লিখেছেন আব্দুল আওয়াল রিয়াজ। কাউসার খানের সংগীতায়োজনে গানটির সুর করেছেন জিয়াউদ্দিন আলম। নিজের নতুন এই গানটি প্রসঙ্গে জানতে চাইলে ঐশী বলেন, ‘গানটির কথা, সুর ও সংগীত অনেকটা ভিন্নধর্মী। আমি বরাবরই ভিন্নধর্মী গান আমার শ্রোতাদের উপহার দিয়ে থাকি। এবারো তার ব্যতিক্রম হয়নি। নতুন এই গানটিও গাইতে আমার খুব ভালো লেগেছে। আমার বিশ্বাস গানটি সবার ভালো লাগবে।’ উল্লেখ্য, গানটি এমআর বেস্ট মিডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে।
