কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার একমাত্র পত্রিকা এজেন্ট হরিপদ বণিক ওরফে পাগলা (৬০) মৃত্যুবরণ করেছেন। রবিবার ভোরে উপজেলার সূত্রাপুর গ্রামের নিজ বাড়িতে হূদেরাগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা রেখে গেছেন। তার পিতা কালিপদ বণিক ছিলেন কালিয়াকৈর উপজেলার একমাত্র পত্রিকা এজেন্ট। তার মৃত্যুতে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মুরাদ কবীর, কালিয়াকৈর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম রাসেল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসেন খোকন ও সাধারণ সম্পাদক আব্দুল আলীম অভি, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা কালিয়াকৈর শাখার সভাপতি মো. শাহজাহান মিয়া ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন হান্নান গভীর শোক প্রকাশ করেছেন।
