নোয়াখালীর কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্টাল অক্সিজেন স্থাপনের মাধ্যমে উচ্চমাত্রার নিরবচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ ব্যবস্থা চালু করা হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপির নিজস্ব অর্থায়নে এ দুইটি স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিটিতে ১৫টি করে উচ্চমাত্রার নিরবচ্ছিন্ন সেন্টাল অক্সিজেন সরবরাহ ব্যবস্থা চালু করা হয়েছে।
সিভিল সার্জন ডা. মাসুম ইখতেখার জানান, উচ্চমাত্রার কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থার মাধ্যমে উভয় স্বাস্থ্য কমপ্লেক্সে করোনাসহ অন্য রোগীদের উচ্চপ্রবাহের জরুরি অক্সিজেনসেবা প্রদান ইতোমধ্যে শুরু করা হয়েছে।
