ফুটওভারব্রিজ নাকি হকার্স মার্কেট?

আপডেট : ২২ আগস্ট ২০২১, ২৩:০৭

ফুটওভারব্রিজ পদযাত্রীদের নিরাপদ পারাপারের জন্য। কিন্তু সেই ব্রিজ যদি পরিণত হয় হকারদের বিশৃঙ্খল মার্কেটে, তাহলে তাকে আর নিরাপদ বলা যায় না! রাজধানী ঢাকার বিভিন্ন স্থানের ফুটওভারব্রিজগুলো দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। হকারদের দৌরাত্ম্যে ওভারব্রিজগুলো এখন রীতিমতো মার্কেট! অযাচিত ভিড় আর ধাক্কাধাক্কিতে ব্রিজগুলো হয়ে উঠছে পারাপারের অনুপযোগী। যার ফলে মানুষ সরাসরি রাস্তা পার হওয়ার জন্য আগ্রহবোধ করছে। সড়ক দুর্ঘটনা বাড়ার এটিও অন্যতম কারণ। দখলদার হকারদের উচ্ছেদ করা এখন সময়ের দাবি। তাদের উপযুক্ত স্থানে পুনর্বাসন করে ফুটওভারব্রিজ পদচারীদের পারাপারের উপযোগী করার জন্য সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি।

আ. রহমান দেওয়ান, যাত্রাবাড়ী, ঢাকা