জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের দায়িত্ব নিয়ে দেশে ফেরার পর তাকে হত্যার চেষ্টা করা হয়েছে ১৯ বারের বেশি। কিন্তু এই হামলা ও জীবনের ঝুঁকি নিয়েই এগিয়ে গেছেন জাতির পিতার কন্যা। ২০০৪ সালের ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলা থেকে বেঁচে যাওয়া প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের মানুষের কল্যাণের জন্য আল্লাহ হয়তো আমাকে বাঁচিয়ে রেখেছিলেন। ‘ফিরে দেখা : ভয়াল ২১ আগস্ট’ শীর্ষক সাক্ষাত্কারটিতে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগের শান্তি সমাবেশে গ্রেনেড হামলার ১৭ বছর পূর্তি উপলক্ষ্যে শনিবার কথোপকথন ভিত্তিক এই সাক্ষাত্কার গ্রহণ করেন প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার (সচিব মর্যাদা) নজরুল ইসলাম। প্রধানমন্ত্রীর এই সাক্ষাত্কার পড়ুন পৃষ্ঠা ৮-এ।
