বরিশালের পরিস্থিতি সমাধান নিয়ে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লার সাথে বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদলের সরকারি বাসভবনে বৈঠকে শান্তিপূর্ণ সমাধানে পৌঁছেছেন বলে জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীর হোসেন।
বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি ছিলো, সেটা সমাধানের জন্য বৈঠক হয়েছে বরিশাল বিভাগীয় কমিশনারের আহবানে তার বাসভবনে। তিনি চায়ের দাওয়াত দিয়েছিলেন। সেখানে পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান, রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান, র্যাব ৮ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি জামিল হাসান, জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার, পুলিশ সুপার মারুফ হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুস, প্যানেল মেয়র গাজী নইমুল হোসেন লিটুসহ অনেকে উপস্থিত ছিলেন।
