হাসপাতালে অভিষেক বচ্চন

আপডেট : ২৩ আগস্ট ২০২১, ২০:১০

 বিনোদন ডেস্ক

 

গত ২২ আগস্ট রবিবার রাতে মুম্বাইয়ের লীলাবতি হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড অভিনেতা অভিষেক বচ্চন তাকে ভর্তি করা হয়। জানা গেছে, হঠাত্ হাতে গুরুতর চোট পান এ অভিনেতা।

অসুস্থ অভিষেককে দেখতে সোমবার সকালে হাসপাতালে ছুটে যান বাবা অমিতাভ বচ্চন। সঙ্গে যান অভিষেকে বোন শ্বেতা বচ্চনও। এদিকে মেয়ে আরাধ্যসহ ঐশ্বরিয়া রাই রয়েছেন মধ্যপ্রদেশে। তিনি আসতে পারেননি। দক্ষিণী ছবির পরিচালক মণি রত্নমের ‘পন্নিইন সেলভান’ ছবির শুটিং করছেন অ্যাশ। তবে অভিষেকের খোঁজ রাখছেন তিনি সর্বদাই। তবে জানা গেছে অবস্থা তেমন গুরুতর কিছু নয়। সংক্রমণের ভয় কেটে গেছে। দ্রুতই সুস্থ হয়ে বাড়ি ফিরবেন অভিষেক।