ইউরোপের বোঝা আফগান শরণার্থীদের দায়িত্ব নেবে না তুরস্ক : এরদোয়ান

আপডেট : ২৩ আগস্ট ২০২১, ২০:৪৮

এএফপি

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ান বলেছেন, তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করে নেওয়ায় সেখানে পশ্চিমা দেশগুলোর পক্ষে কাজ করা আফগান নাগরিকদের গ্রহণ করে তুরস্ক ইউরোপের বোঝা বহনের দায়িত্ব নিতে পারে না।

ইউরোপীয় পরিষদের প্রেসিডেন্ট চার্লস মিশেল টেলিফোনে কথা বলার পর এরদোয়ানের উদ্ধৃতি দিয়ে সরকারের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘আফগানিস্তানে ইউরোপীয় ইউনিয়ন মিশনের স্থানীয় কর্মচারীদের গ্রহণ করতে আমাদের অনুরোধ জানানো হয়েছে।’ তার বরাত দিয়ে ঐ বিবৃতে বলা হয়, ‘সদস্য দেশগুলোকে তাদের হয়ে কাজ করা এসব লোকের কেবল একটি ছোট অংশগ্রহণে তাদের দরজা খুলে দিতে বলা হয়েছে।’