শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা
শরণখোলায় পুকুরে ডুবে আরিফা নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার খুড়িয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটি ঐ গ্রামের জসিম ঘরামীর মেয়ে। নিহত শিশুর পরিবার সূত্রে জানা যায়, সকালে আরিফা খেলতে খেলতে সবার অলক্ষ্যে বসতঘরসংলগ্ন পুকুরে পড়ে যায়। পরে তাকে পুকুরের পানি থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিক্যাল অফিসার ডা. প্রিয় গোপাল বিশ্বাস বলেন, শিশুটিকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিলো। শরণখোলা থানার ওসি মো. সাইদুর রহমান জানান, শিশু মৃত্যুর কোনো ঘটনা থানায় কেউ জানায়নি।
