দর হারানোর শীর্ষে স্টাইলক্রাফট

আপডেট : ২৩ আগস্ট ২০২১, ২১:১১

ইত্তেফাক রিপোর্ট

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সোমবার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৮৩টির বা ৪৮ দশমিক ৬৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। গতকাল স্টাইলক্রাফটের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আগের দিন রবিবার স্টাইলক্রাফটের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৯৫ দশমিক ৩০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৮৪ টাকায়। অর্থাত্ গতকাল কোম্পানিটির শেয়ারদর ১১ দশমিক ৩০ টাকা বা ৫ দশমিক ৭৮ শতাংশ কমেছে। এর মাধ্যমে স্টাইলক্রাফট ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে মিরাকলের ৫ দশমিক ৬৮ শতাংশ, সিভিও পেট্রোকেমিক্যালের ৪ দশমিক ৪৩ শতাংশ, প্রাইমটেক্সের ৩ দশমিক ৬৯ শতাংশ, সাইফ পাওয়ারটেকের ৩ দশমিক ৫৯ শতাংশ, কর্ণফুলি ইনসিওরেন্সের ৩ দশমিক ৫৬ শতাংশ, শাইনপুকুর সিরামিকের ৩ দশমিক ৩৮ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্সের ৩ দশমিক ৩৭ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইনসিওরেন্সের ৩ দশমিক ৩০ শতাংশ এবং কপারটেকের শেয়ারদর ৩ দশমিক ২৯ শতাংশ কমেছে।