দেশের শিক্ষিত আগ্রহী উদ্যোক্তাদের জন্য সপ্তাহব্যাপী ‘উদ্যোক্তা উন্নয়ন’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশনের (বিসিক) প্রশিক্ষণ ইনস্টিটিউট ক্ষুদ্র ও কুটিরশিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট (স্কিটি)। গতকাল সোমবার বিসিক এ তথ্য জানায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যারা শিল্পপ্রতিষ্ঠান বা ব্যবসা গড়ে তুলতে চান তাদের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত মডিউল অনুযায়ী প্রশিক্ষণ কোর্সটি প্রণয়ন করা হয়েছে। প্রশিক্ষণ কোর্সটি আগামী ৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত। প্রশিক্ষণ কোর্সটিতে সশরীরে উপস্থিত থেকে অথবা ভার্চুুয়ালি (অনলাইনে) অংশগ্রহণ করা যাবে। সশরীরে উপস্থিত থেকে অংশ নিতে উদ্যোক্তাদের জন্য কোর্স ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫০০ টাকা এবং অনলাইনে অংশগ্রহণকারীদরে জন্য ১ হাজার টাকা। আগ্রহী উদ্যোক্তাদের ৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টার মধ্যে আবেদনসহ রেজিস্ট্রেশন করতে হবে।
রকেট নম্বর: ০১৭১০-০১৩১৬১৮ (জোনায়েত হোসেন) এবং বিকাশ নম্বর ০১৬৮৬-৩৯৫৪৫৯। (জুবায়ের ইসলাম) এর মাধ্যমে কোর্স ফি জমা দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করা যাবে। প্রশিক্ষণ কোর্সটি সম্পর্কে বিস্তারিত জানতে মুনিরা মান্নান, সহকারী অনুষদ সদস্য, শিল্পোদ্যোক্তা উন্নয়ন অনুষদ, স্কিটি, বিসিক, প্লট-২৪/এ, রোড-১৩/এ, সেক্টর-৬, উত্তরা, ঢাকা। এবং প্রকৌশলী মো. শফিকুল আলম, অধ্যক্ষ, স্কিটি, ফোন: ৮৯৩৩৬৬১, ৪৮৯৬১৯৪৮ (অফিস)-এ যোগাযোগ করা যাবে। কোর্স সমাপ্তির পর সম্ভাবনাময় যোগ্য উদ্যোক্তাদের বিসিকের নিজস্ব তহবিল এবং কর্মসংস্থান ব্যাংক থেকে ঋণ প্রদানে সহায়তা করা হবে। সেই সঙ্গে শিল্প নিবন্ধন প্রদান করা হবে। —প্রেস বিজ্ঞপ্তি
