গাজীপুর প্রতিনিধি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে গাজীপুরে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে নগরীর দলীয় কার্যালয়ের সামনে জাতীয় শ্রমিক লীগ গাজীপুর মহানগর শাখা আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম। জাতীয় শ্রমিক লীগ মহানগর শাখার আহ্বায়ক আব্দুল মজিদ বিএসসির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সংরক্ষিত আসনের এমপি শামসুন্নাহার ভূঁইয়া, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট ওয়াজউদ্দিন মিয়া, বীর মুক্তিযোদ্ধা আবদুর রওউফ নয়ন, যুগ্ম সম্পাদক এস এম মোকছেদ আলম, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, সদস্য আব্দুল হাদী শামীম, মাসুদ রানা এরশাদ, মহানগর শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম খলিল প্রমুখ।
