বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদী যোদ্ধাদের স্বীকৃতি দিতে হবে : সাদেক সিদ্দিকী

আপডেট : ২৪ আগস্ট ২০২১, ০০:২৫

জাতীয় পার্টি-জেপির প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা সাদেক সিদ্দিকী বলেছেন, পাকিস্তানের শোষণ-শাসন থেকে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ স্বাধীন করেন। তার নেতৃত্বে গঠিত সরকার বাংলাদেশকে অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক এবং শোষণ-শাসন, নির্যাতন এবং ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে চেয়েছিল; কিন্তু ৭১ ও ৭৫-এর ঘাতকরা তা মানতে পারেনি। তারা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। এই হত্যার যারা প্রতিরোধে যুদ্ধ করেছিলেন তাদেরকে সরকারিভাবে স্বীকৃতি দেওয়ার দাবি জানান তিনি। শহিদ আবদুর রব সেরনিয়াবাতের ৪৬তম শাহাদতবার্ষিকীতে গতকাল সোমবার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের কনফারেন্স হলে জাতীয় গণতান্ত্রিক লীগ আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দাবি জানান।