কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দি থাকা ঊর্মিলা নামে এক ভারতীয় রাজধানীর মিটফোর্ড হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। তিনি যক্ষাসহ নানা রোগে ভুগছিলেন। গত ১৯ আগস্ট তাকে হাসপাতালে ভর্তি করা হয়। গত রবিবার বিকালে তিনি মারা যান বলে কারা সূত্রে জানা গেছে।
কারা সূত্র জানায়, বেশ কিছুদিন ধরে ঊর্মিলা অসুস্থ ছিলেন। তাকে প্রায়ই হাসপাতলে নিয়ে যেতে হতো। আগস্ট মাসের মাঝামাঝি তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে কাশিমপুর মহিলা কারাগার থেকে ঢাকায় পাঠানো হয়।
মিটফোর্ড হাসপাতাল সূত্র জানায়, ভারতীয় নাগরিক ঊর্মিলাকে ১৯ আগস্ট এই হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার বিকাল ৪টার দিকে তিনি মারা যান। তিনি আগে থেকেই যক্ষ্মা রোগে আক্রান্ত ছিলেন। এ ছাড়া তার রক্তশূন্যতাও ছিল।
