সিলেট বিভাগে করোনায় ৯ জনের মৃত্যু, শনাক্ত ২০৪

আপডেট : ২৪ আগস্ট ২০২১, ১৬:১০

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় শুধু সিলেট জেলায় ৯ জনের মৃত্যু হয়। এ নিয়ে বিভাগে মোট মৃত্যু দাঁড়িয়েছে ১ হাজার ৫ জনে। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৭৩০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, ওসমানী হাসপাতালে ৯০ জন, সুনামগঞ্জে ৬৯ জন, হবিগঞ্জে ৪৬ জন ও মৌলভীবাজারে ৭০ জনের মৃত্যু হয়েছে। 

সিলেট স্বাস্থ্য বিভাগ জানায়, একই সময়ে ১ হাজার ৩৮৫ জনের নমুনা পরীক্ষায় ২০৪ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ১৪ দশমিক ৭৩ ভাগ। সবমিলিয়ে এ বিভাগে ৫১ হাজার ৬৬৫ জনের করোনা শনাক্ত হয়। একদিনে সুস্থ ৫৭৫ জন মিলিয়ে মোট সুস্থ হয়েছেন ৪১ হাজার ৩শ ৩৫ জন। একদিনে হাসপাতালে ভর্তি ৩৮ জন মিলিয়ে মোট ভর্তি ৩৮৭ জন। ওসমানী হাসপাতালে ভর্তি ২২১ জন রোগীর মধ্যে ৮ জন আইসিইউতে, ৫৩ জন পজিটিভ ও ১৬০ জন সন্দেহভাজন। এ বিভাগে আরও ২৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়।

ইত্তেফাক/এমএএম