নবম শ্রেণির পড়াশোনা:রসায়ন

আপডেট : ২৪ আগস্ট ২০২১, ১৮:৫৪

নওরিন রাইসা স্পন্দন, শিক্ষার্থী

শাহ্ গরীবুল্লাহ্ মাধ্যমিক বালিকা বিদ্যালয়

 

 

 

 

 

 

২২. মুক্ত মৌলের জারণ সংখ্যা কত?

উত্তর:মুক্ত মৌলের জারণ সংখ্যা শূন্য (০)।

২৩. নিরপেক্ষ পরমাণুর জারণ সংখ্যা কত?

উত্তর:নিরপেক্ষ পরমাণুর জারণ সংখ্যা শূন্য হয়।

২৪. তড়িত্ ঋণাত্মকতা কাকে বলে?

উত্তর:কোনো সমযোজী যৌগের অণুতে একটি মৌলের পরমাণু কর্তৃক শেয়ারকৃত ইলেকট্রন যুগলকে নিজের দিকে আকর্ষণ করার তুলনামূলক ক্ষমতাকে ঐ মৌলের তড়িত্ ঋণাত্মকতা বলে।

২৫. সবচেয়ে তড়িত্ ঋণাত্মক মৌল কোনটি?

উত্তর:সবচেয়ে তড়িত্ ঋণাত্মক মৌল হলো ফ্লোরিন।

২৬. অবস্থান্তর মৌল কাকে বলে?

উত্তর:পর্যায় সারণির ৩ নং গ্রুপ থেকে ১২ নং গ্রুপের মৌলগুলোকে অবস্থান্তর মৌল বলে।

২৭. আর্সেনিকের পারমাণবিক সংখ্যা কত?

উত্তর:আর্সেনিকের পারমাণবিক সংখ্যা ৩৩।

২৮. কোন গ্রুপের মৌলদের হ্যালোজেন বলা হয়?

উত্তর:গ্রুপ-১৭ তে অবস্থিত মৌল-F. CI, Br, I, At এবং Ts - এই ৬টি মৌলকে একত্রে হ্যালোজেন বলে।

২৯.‘IUPAC’ কর্তৃক স্বীকৃত মৌলের সংখ্যা কত?

উত্তর: IUPAC কর্তৃক স্বীকৃত মৌলের সংখ্যা ১১৮টি।

৩০. IUPAC এর পূর্ণ নাম কী?

উত্তর: IUPAC এর পূর্ণ নাম হলো International Union of Pure and Applied chemistry.