ধাঁধা

আপডেট : ২৪ আগস্ট ২০২১, ১৮:৫৫

১.             জলে ডুবলে মানুষ মরে

                আরো মরে হাঁস;

                কিন্তু তারা অতল জলে

                থাকে বারো মাস!

 

২.             যাকে আমি মামা ডাকি

                বাবাও তাই ডাকে,

                ভাইয়া-আপার মতো মামা

                ডাকতে দেখি মাকে!

 

৩.             অন্যকে সে আলো দিতে

                নিজেই নিজকে পোড়ায়,

                এমন গুণী আছে কি না

                দেখো খুঁজে ধরায়।

 

উত্তর আগামীকাল

মিনহাজ উদ্দীন শরীফ, জলসুখা, আজমিরীগঞ্জ, হবিগঞ্জ