আপনার রাশিফল

আপডেট : ২৪ আগস্ট ২০২১, ১৮:৫৫

মুহম্মদ আনিসুল হক

২৫ আগস্ট ২০২১ খ্রিষ্টাব্দ, বুধবার

আজ ১০ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ এবং ১৫ মহরম ১৪৪৩ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কন্যা রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ৩৮ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ২৩ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কন্যা রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা:৭। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: বুধ ও নেপচুন। আপনার শুভ সংখ্যা:৫ ও ৭। শুভ বার:সোম ও বুধ। শুভ রত্ন:পান্না ও এমিথিস্ট। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। শারীরিক অসুস্থতাকে অবহেলা করবেন না। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। ব্যয় বাড়তে পারে।      

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

আয়-উপার্জন বৃদ্ধির প্রচেষ্টা জোরদার করুন। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা করতে পারেন। প্রয়োজনে বড় ভাইবোনদের সহযোগিতা নিতে পারেন। শ্রমিকনেতাদের জন্য সময় অনুকূল থাকতে পারে।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

কর্মপরিবেশ অনুকূল থাকতে পারে। কর্মস্থলে সিনিয়রদের পরামর্শ অনুযায়ী চলুন। অসুস্থ পিতার আরোগ্য লাভ হতে পারে। সামাজিক কাজে অংশ নিলে সাফল্য লাভের সম্ভাবনা আছে।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

জীবন ও জগত্ সম্পর্কে নতুন কোনো ধারণা পেতে পারেন। কোনো সত্ গুরুর সান্নিধ্যে আনন্দ পাবেন। মন ভালো থাকবে। তীর্থযাত্রা হতে পারে। ভাগ্যোন্নয়নের প্রচেষ্টা জোরদার করুন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

অতীন্দ্রিয় শাস্ত্রের প্রতি আগ্রহবোধ করতে পারেন। সামাজিক সংকট এড়িয়ে চলুন। আপনার নামে কোনো অপবাদ রটার আশঙ্কা আছে। রিপুকে সংযত রাখুন। ঝুঁকিপূর্ণ কোনো কাজ করবেন না।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রি-বাণিজ্যে লাভযোগ আছে। পারস্পরিক সামাজিক সম্পর্ক ভালো যাবে। জ্ঞাতিশত্রু সম্পর্কে সতর্ক থাকুন। বিবাদ এড়িয়ে চলুন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

শরীর অসুস্থ হতে পারে। আহারে-বিহারে সতর্ক থাকুন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। কর্মস্থলে ঝামেলা এড়িয়ে চলুন। কারো সঙ্গে মতানৈক্যে জড়াবেন না।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। সন্তানের প্রতি খেয়াল রাখুন। ধর্মকর্মের প্রতি আগ্রহবোধ করতে পারেন। সৃজনশীল কাজে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা আছে।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভ হতে পারে। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। মন ভালো থাকবে। আবেগ সংযত রাখুন।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে। প্রবাসী আপনজনের কোনো সংবাদ পেতে পারেন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। ঠান্ডা সম্পর্কে সতর্ক থাকুন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

বাড়িতে অতিথি সমাগম হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। মূল্যবোধ বজায় রাখুন। পড়াশোনায় আনন্দ পাবেন। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষার চেষ্টা করুন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

শরীর ভালো থাকবে। অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হতে পারে। অপরের প্রতি সদাচরণ করুন। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। ব্যবসায়িক দিক মোটামুটি ভালো থাকবে।