কালভার্টের কারণে কৃষিজমিতে জলাবদ্ধতা

আপডেট : ২৪ আগস্ট ২০২১, ২০:৪৬

সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

সখীপুরের বড়চওনা বাজারের দক্ষিণ পাশে একটি সড়কে জমি থেকে তিন ফুট উঁচুতে কালভার্ট নির্মাণ করায় উজানের বিশাল এলাকা জুড়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে অনাবাদি পড়ে রয়েছে প্রায় ২০০ একর জমি। উপজেলা কৃষি সমপ্রসারণ বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা আবদুস সাত্তার মিয়া জানান, কালভার্টের কারণে উজানের প্রায় ২০০ একর ফসলি জমি পানির নিচে ডুবে রয়েছে। এলজিইডির উপজেলা সহকারী প্রকৌশলী শুভ বসাক বলেন, কালভার্টটি ভেঙে নতুন ভাবে সেতু নির্মাণ করতে হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারী বলেন, জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।